বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

বাংলাদেশি যুবকের খারকিভ থেকে পালানোর গল্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

 

ডেস্ক নিউজ : ইউক্রেনের খারকিভ মেডিকেল ইনস্টিটিউটের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র বাংলাদেশি যুবক রোহান চৌধুরী। অন্য আরও অনেক বাঙালির মতো তিনিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকা পড়েছেন।

অবশেষে তিনি বৃহস্পতিবার খারকিভ থেকে নিপ্রোতে পৌঁছাতে সক্ষম হন। অপেক্ষায় আছেন ইউক্রেনের সীমান্ত অঞ্চলে পৌঁছে সীমান্ত পাড়ি দেয়ার জন্য।

রোহান বলেন, আজ অনেক বড় একটা দিন ছিল আমাদের জন্য। কেননা, আজকে আমরা ১২ থেকে ১৪ ঘণ্টা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিলাম।  যাতে আমরা একটা ট্রেন পাই এবং যা সীমান্তের দিকেই যাবে। 

গত ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে আটকা পড়েন তিনিসহ আরও অনেক বাঙালি। 

বাংলাদেশি এই যুবক বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা কোনও ট্রেন পাচ্ছিলাম না। কিন্তু অবশেষে একটা ট্রেন পেলাম। যেটাতে চেপে আমরা খারকিভ থেকে নিপ্রোতে আসতে পেরেছি। যা খারকিভ থেকে ২৩০ কি. মি. দূরে। 

মেডিকেলের এই ছাত্র বলেন, দিনটি ছিল অনেক কষ্টের, খুবই মুশকিল। কারণ, ট্রেনটিতে প্রথমে সব বাচ্চাদেরকে, ইউক্রেনের মেয়েদেরকে নেয়া হচ্ছিল। তারপর যদি কোনও জায়গা অবশিষ্ট থাকে, সেখানে বিদেশী মেয়েদের নেয়া হচ্ছিল। আর এরপর যদি জায়গা থাকে তবেই আমাদের মত বিদেশী ছেলেদের ঠাঁই হচ্ছিল।

তিনি বলেন, এদিন মূলত ৪/৫টা ট্রেন গিয়েছে, যেগুলোতে করে কেবল ইউক্রেনের শিশু ও মেয়েদেরই নেয়া হয়। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit