শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁর সাপাহার সীমান্তে নিজের অস্ত্র বুকে ঠেকিয়ে এক বিজিবি সদস্যের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত এলাকার সুন্দরইল বিজিবি ক্যাম্পে দায়িত্বরত এক বিজিবি সদস্য নিজের কাছে থাকার রাইফেল বুকে ঠেকিয়ে নিজে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। আতœহত্যাকারী বিজিবি সদস্য সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত ফাড়ীতে দায়িত্বরত সিপাহী তানভীর (২৬)। নিহত তানভীর নড়াইল জেলার শেখ আরজুনুর এর ছেলে বলে জানা গেছে। নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে বিজিবির সিপাহী তানভীর সকলের অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চাপিয়ে আতœহত্যার চেষ্টা করে। গুলির শব্দে সঙ্গে সঙ্গে ঘটনা জানতে পেরে সকাল ৭টার দিকে ক্যাম্পের অন্যান্য বিজিবি সদ্যস্যরা আহত তানভীরকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসার পর তার শ^াস প্রশ^াস চালু থাকায় বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে তাদের গাড়ীতে তুলে হাসপাতাল ত্যাগ করে। রাস্তায় কিছু দুর যাবার পর তানভীরের অবস্থার অবনতি বিজিবি সদস্যরা পুনরায় তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর পর কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে দেখে মৃত ঘোষনা করে। নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করেছি। বিজিবির বরাত দিয়ে সাপাহার তানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তানভীর নামের ওই বিজিবি সদস্য তার কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করে নিজে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হলে পুলিশের পক্ষ থেকে সুরতহার রিপোর্ট তৈরী করে মরদেহ ময়নাতদন্ত করার জন্য বিজিবির তত্বাবধানে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি একবারের আভ্যন্তরীন বলে দাবী করে নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আসাদুজ্জামান বলেন, পারিবারিক ভাবে কোন ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit