শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে মাধবদী পৌরসভার ২নং ও ৪নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১২২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী: মহান স্বাধীনতার সুুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১লা মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে। মাধবদী পৌরসভার আয়োজনে মাধবদী শহর তথ্য ও সংস্কৃৃতি বিষয়ক স্থায়ী কমিটির সহযোগীতায় “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভায় মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শেখ ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবদী পৌর মেয়র হাজ্বী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রবীর সূত্রধর, টগর সূত্রধর, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক সুমন পাল সহ বিভিন্ন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন জাগ্রত প্রাণ। তা একটি আঙ্গুলের ইশারায় বাঙালি জাতি জিবন দিতে প্রস্তুত ছিলেন। বঙ্গবন্ধু না হলে আজ আমরা লাল সবুজের পতাকা পেতাম না। এ বাংলায় বঙ্গবন্ধু চির স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। অন্যদিকে, একই সময় মাধবদী পৌরসভার হলরুমে ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব আহমেদ এর সভাপত্বিতে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোকপাত করা হয়। এসময় ২ নং ওয়ার্ড আওয়ামিলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আলোচনা সভা সমাপ্ত করা হয়। 

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit