রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবিতে মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১২৯ Time View

 

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার দু’টি উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন এবং সরকারি সহায়তার দাবিতে কৃষি বিভাগের সাথে মতবিনিময় করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলায় পরিচালিত ‘চাষাবাদ’ প্রকল্পের সমন্বয়কারী মশিয়ুর রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি রবিবার বিকালে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে চুয়াডাঙ্গা সদরসহ দামুড়হুদা উপজেলার কিছু এলাকায় কৃষি ফসলের মারাত্মক ক্ষতি হয়। স্মরণকালের প্রচণ্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলায় ভুট্টা, পান, পিয়াজ, গম, ডাল সবজী ও আমসহ মৌসুমি ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক পরিবারের টিনের চালা। এ বিষয়ে কৃষি বিভাগের সাথে মতবিনিময় করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মশিয়ুর রহমান, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার দারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক তালিকা তৈরিসহ কৃষকের পাশে দাঁড়ানো এবং সরকারি প্রণোদনা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহনের অনুরোধ জানানো হয়। এ সময় উপ-পরিচালক ড. আব্দুল মাজেদ বলেন, আমরা ইতোমধ্যে ফসলের মাঠ পর্যবেক্ষণ করে একটি প্রাথমিক প্রতিবেদন কেন্দ্রে পাঠিয়েছি। আগামী ৩/৪ দিনের মধ্যে প্রকৃত ক্ষতির পরিমাণ অনুসন্ধান করে রিপোর্ট পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit