মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

ইউক্রেনে বাংলাদেশি জাহাজের ২৯ নাবিক নিরাপদে আছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৪৭ Time View

 

ডেস্ক নিউজ  :  ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৯ জন নাবিকের সকলেই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের নৌপরিবহণ মন্ত্রী মহোদয় থেকে শুরু করে, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সকলেই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন ও সক্রিয়।”

তিনি আরো বলেন, “জাহাজের ক্যাপ্টেন জি এম নুর ই আলম (৪০এন) এবং চীফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক (৩৫ই)-সহ জাহাজের ২৯ জন মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার, রেটিং সুস্থ্য আছেন। জাহাজে পর্যাপ্ত খাবার আছে। সকল মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার আমাদের এই মেরিন একাডেমির (চট্টগ্রাম) এক্স-ক্যাডেট। যুদ্ধকালে বন্দরের আনুষ্ঠানিকতা সারা কঠিন; তবে আশা করা যায় যে, সেসবও সম্পাদিত হবে।”

কমান্ডার সাজিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, “ইউক্রেন-রাশিয়ার মধ্যকার আলোচনায় সমাধান আসবে।”

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit