শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে: বাসদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

 

সিলেট প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট মহানগর শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, শফিকুল ইসলাম কাজল, হারুন মিয়া, ইয়াছিন আহমদ, পিন্টু জাদব, সুরুজ আলী, মানিক মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে চরম ব্যর্থ ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়ে বাজার ব্যবস্থাকে সিন্ডিকেড-মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।

বক্তারা অবিলম্বে চাল-ডাল-তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান। সমাবেশে বক্তারা গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit