শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শান্তিনগরে সন্ত্রাসী হামলায় ভুইয়া রেফ্রিজারেশনের তিন কর্মচারী আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার শান্তিনগরে সন্ত্রাসী হামলায় ভুইয়া রেফ্রিজারেশন নামক ব্যবসা প্রতিষ্ঠানের তিনজন কর্মচারী গুরুত্বর আহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী বিকেলে ওই তিন কর্মচারী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শান্তিনগর ফাতেমা পাগলীর বাড়ির সামনে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়। আহতরা হলেন সদর উপজেলার চর সোনামুখী গ্রামের হৃদয় মন্ডল (১৮), অঞ্জন গাইন (২০) ও নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের জাকির সরদার (১৯)। এই সময় সন্ত্রাসীরা আহত কর্মচারীদের কাছ থেকে নগদ টাকাও নিয়ে যায়। এই বিষয়ে পালং মডেল থানায় মামলা হয়েছে। পুুলিশ রাজন নামে এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করেছে।

আহতদের বক্তব্য, প্রত্যক্ষদশী ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর হৃদয়, অঞ্জন ও জাকির কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ভুইয়া রেফ্রিজারেশন থেকে ৯০ হাজার টাকাসহ বাড়ি ফিরছিল। শান্তিনগরের ফাতেমা পাগলির বাড়ির কাছে পৌঁছামাত্র জিহাদ বন্দুকছির নেতৃত্বে, রাজন, রাহুল, সাব্বির, ও সোহেল সহ আরো কয়েকজন সন্ত্রাসী হৃদয়, অঞ্জন ও জাকিরের উপর হামলা চালায়। এই সময় হামলাকারীরা লাঠিশোটা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে তাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করে এবং সাথে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৯০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই বিষয়ে পালং মডেল থানায় ভুইয়া রেফ্রিজারেশনের মালিক লিয়াকত হোসেন ভুইয়া একটি মামলা দায়ের করেছেন।

আহত হৃদয়, অঞ্জন ও জাকির জানায়, প্রতিদিন যাতায়াতের সময় আসামীরা তাদের বিভিন্নভাবে উত্যক্ত করত। প্রতিবাদ করলেই চরথাপ্পর মারত। গত ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামীর তাদের মারধর করে গুরুত্বর আহত করে এবং নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।মামলার বাদী লিয়াকত হোসেন ভুইয়া বলেন, আসামীরা একটি সংঘবদ্ধ চক্র। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের কারনে শান্তিনগর এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারে না। এলাকার শান্তি ফিরিয়ে আনতে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এজাহারনামীয় আসামী রাজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit