শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শরীয়তপুরে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে গাড়ি চাপায় ষাটোর্ধ এক অজ্ঞাত ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছে। আজ ২৬ ফেব্রয়ারী শনিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন শরীয়তপুর-মাদারীপুর হাইওয়ে সড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) এসে নিহতের পরিচয় নিশ্চিত করবেন বলে জানিয়েছেন পালং মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি একজন ভবঘুরে। তিনি মানুষের কাছে হাত পেতে খেয়ে জীবনধারণ করে। গত রাতে সে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে শাহাদের টিনের দোকানের সামনে ঘুমিয়ে ছিল মর্মে সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়েছে। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৮ মিনিটের সময় উঠে তিনি ইউনিয়ন পরিষদের সড়ক দিয়ে হাইওয়ে সড়কের দিকে যায়। কিছুক্ষণ পরে তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ সড়কের মাঝখানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এই বিষয়ে পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, নিহতের মরদেহ থেকে পাঁ দুটো আলাদা হয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। কুয়াশাচ্ছন্ন ভোর ৬টার দিকে অন্ধকার থাকায় ঘাতক গাড়িটি চিহ্নিত করা যায়নি।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit