শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আশুলিয়ায় শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধা জানাল আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার সাথে আসা নেতাকর্মীরা। এসময় তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে বিশৃঙ্খলাও সৃষ্টি করে। এতে শহীদদের রীতিমত অবমাননা করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন স্থান থেকে শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত লোকজন।২১ ফেব্রুয়ারি রাতের সারে ১২টার দিকে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে তারা জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিনের নেতৃত্বে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষ করে শহীদ মিনার এলাকা ত্যাগ করার পরপ্রই ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা হট্রোগোল সৃষ্টি করে। পরে তারা সকলেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা আগত সকলেই সম্মানের সাথে শ্রদ্ধা নিবেদন করলেও ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ তার নেতাকর্মীরা জুতা নিয়ে শহীদ মিনারে উঠে শ্রদ্ধা নিবেদন করেন। এ নিয়ে শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত মানুষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।এব্যাপারে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘আসলে আমি একটা সিঁড়িতে জুতা নিয়ে উঠেছিলাম। ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহে আছে এমনটি জানালে তিনি বলেন, ভাই সরি, ভাই সরি। ভুল হয়ে গেছে।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit