শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আশুলিয়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View
সাভার প্রতিনিধি : আন্তর্জাতিক মহান মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী, পুলিশ ও সাধারন জনতাসহ সকল স্তরের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরন করেছেন ভাষা শহীদদের।সোমবার ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহান মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ফুল অর্পণ করেন। পরে জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, আশুলিয়া থানা যুব অধিকার পরিষদ, আশুলিয়া উন্নয়ন ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ সাধারন জনতা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম লিটনের নেতৃত্বে গণমাধ্যমকর্মীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, আশুলিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানও ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit