শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

বিএনপি নেতা মিন্টুপুত্র তাফসির আউয়াল এখন কোথায়, জানতে চেয়েছেন হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : প্যারাডাইস পেপারসে নাম আসা মাল্টিমোড গ্রুপের স্বত্বাধিকারী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়াল এখন কোথায় আছেন- তার বর্তমান অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। তার অবস্থান হলফনামা আকারে আগামী ২৩ ফেব্রুয়ারি জানাতে হবে। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতে আজ (বুধবার) পিটিশনের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী ব্যারিস্টার মো. সাকিব মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদালতকে বলেন, তাফসির আউয়াল গত ৫ মে আদালতের অনুমতি নিয়ে তিন মাসের জন্য বিদেশ যান। এখনো দেশে ফিরে না এসে সময় বর্ধিত করার আবেদন করেন। তার আইনজীবী জানান, তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আদালত বলেন, আগে সে আদালতের আদেশ মতো দেশে আসুক। পরে হাইকোর্ট তার বর্তমান অবস্থান হলফনামা আকারে আগামী ২৩ ফেব্রুয়ারি জানাতে আদেশ দিয়েছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর প্যারাডাইস ও পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক দুর্নীতির তদন্ত সংস্থা বিএফআইইউ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- তা প্রতিবেদন আকারে জানাতে হাইকোর্ট নির্দেশ দেন। এর আগে ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা দাখিলের পর শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ এই আদেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit