শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

‘সঠিক ইতিহাস সংরক্ষণে প্রথম মুক্তাঞ্চল নির্ধারণ করা হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্ক নিউজ :  স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে রাখার প্রয়াস চলমান রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যদিও অনেক তথ্য এখনও রেকর্ডভুক্ত হয়নি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সেন্টার ফর এনআরবি’র ৭ সদস্যের একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আলোচনাকালে প্রতিনিধিদলের সদস্যরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ রাখা পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরি বলে উল্লেখ করেন, এ ব্যাপারে দেশের অভ্যন্তরে ২১শে নভেম্বর ১৯৭১ সালে জকিগঞ্জ প্রথম হানাদার মুক্ত হয় অতএব প্রথম মুক্তাঞ্চল বিষয়ে জকিগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি রেকর্ড করে রাখার ব্যাপারে মন্ত্রীকে অনুরোধ করেন। 

এ ব্যাপারে এম এস সেকিল চৌধুরী, সফররত জকিগঞ্জ কল্যাণ সমিতি ইউকে এর সভাপতি শেরওয়ান চৌধুরী ও জকিগঞ্জে সমিতি ইউকে এর সাধারণ সম্পাদক আবুল হোসেন লিখিত আকারে জকিগঞ্জের এই দাবি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। 

জকিগঞ্জ বাসীর প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি এই প্রথম আমার সামনে উপস্থাপিত হলো, আমি খুব শীঘ্রই ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।

মন্ত্রী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের ব্রান্ডিং বিষয়ে সেন্টার ফর এনআরবি যে কাযর্ক্রম গ্রহণ করেছে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন শোয়েব চৌধুরী, মাহবুব আনাম, ইঞ্জিনিয়ার রাজ্জাক ও এবিএম মোস্তাক। বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

“ব্র্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক ২০২২ সালে সেন্টার ফর এনআরবি’র গৃহীত কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে প্রতিনিধি দলের নেতা এম এস সেকিল চৌধুরী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এনআরবি সেন্টার বিশ্বব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে যার কেন্দ্রে রয়েছে প্রবাসীদের আর্থ সামাজিক অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশের মানবিক অবদান।

এর আগে প্রতিনিধিদল বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রবাসীদের বিনিয়োগের নানাদিক ও কর রেয়াতের বিষয়টি তুলে ধরে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit