বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ওমানে মায়ের ঘুমের সুযোগে গাড়ি নিয়ে বেরিয়ে নিহত দুই ভাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ :  ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই সহোদর ভাই। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নিহতদের আরও দুই বন্ধু। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল ওমানের ছেনাও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইয়ের নাম জারা ও আদিব। একজনের বয়স ১৪ বছর এবং অপরজন ১২ বছরের। তাদের মা ওমানে বাংলাদেশি চিকিৎসক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

নিহতদের বাবার নাম তুহিন। গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। দুই সন্তানের মরদেহ শেষবারের মতো দেখতে আজ ওমানে যাওয়ার কথা রয়েছে  তুহিনের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মা ঘুমিয়ে যান। এই সুযোগে দুই ভাই গাড়ির চাবি নিয়ে রাত আনুমানিক ৩টার দিকে ঘুরতে বের হয়। তাদের সঙ্গে আরও দুই বন্ধুও যায়। যারা সবাই বাংলাদেশি ছিল। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে একজনের বাবার নাম শেখ জসিম। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা ওমানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতলের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশি এই দুই সহোদরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। 

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit