মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ থেকে কাতারে আরও ইমাম-মুয়াজ্জিন নিয়োগের অনুরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহিন আল ঘানিমের সঙ্গে বৈঠক করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে নেওয়া নানামুখী পদক্ষেপের জন্য দেশ‌টির সরকারকে ধন্যবাদ জানান। ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য সব ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নিবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কাতারের মন্ত্রী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit