মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

জিডিএফ’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, প্রতিবন্ধী মানুষের ভরসাস্থল হিসেবে দীর্ঘদিন যাবত সিলেটে জিডিএফ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী মানুষের স্বপ্ন, আশা-আখাংকা, সহযোগিতা ও শিক্ষা, স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে জিডিএফ তাদের কার্যক্রমের মাধ্যমে অভিভাবক হিসেবে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। তিনি বলেন, সরকার প্রতিবন্ধী মানুষদের বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে, সরকারের পাশাপাশি তাদের জীবন মানউন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।নিবাস রঞ্জন দাশ গতকাল ১২ ফেব্রুয়ারী শনিবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা সফরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক।জিডিএফ’র প্রবাসী সদ্যসের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডিএফ’র ভাইস চেয়ারম্যান ইসরাইল আহমদ, সদস্য ও প্রতিবন্ধী নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, জিডিএফ’র সদস্য সাহানের নুর, নারী উদ্যোক্তা ছাবিলা কান্তা, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক নমিতা রাণী দে, সাবিনা ইয়াসমিন ও ছালাম মিয়া,সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সফর উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, বিভিন্ন ইভেন্টের খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ জিডিএফ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তীর উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে নিবাস রঞ্জন দাশ সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তি মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া প্রতিষ্ঠান জিডিএফ এর বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে তার আদর্শ অনুসরণ করে প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিষ্ঠানকে কাজ করার আহবান জানান। 

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit