শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধানেরা শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেন সঙ্কটের মধ্যেই রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য মোতায়েন করা আছে। তা নিয়ে উত্তেজনার মধ্যেই মিত্র দেশ বেলারুশের সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে রাশিয়া ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করছে। ন্যাটো জোট বলছে, তাদের যৌথ মহড়া স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় উপস্থিতিকে চিহ্নিত করে। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে এ মহড়াকে বাড়তি পদক্ষেপ হিসেবে মনে করছে যুক্তরাষ্ট্র।

তবে ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনার কথা বারবার নাকচ করে দিয়ে আসছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করেছে যে, ইউক্রেনে যে কোনো সময় রুশ হামলা হতে পারে। রাশিয়া এ ব্যাপারে ৭০ শতাংশ প্রস্তুতি সেরে রেখেছে বলেও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা- কূটনৈতিক উপায়ে সঙ্কট সমাধান করা হবে। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের দক্ষিণ ক্রিমিয়া উপদ্বীপ অধিভুক্ত করে নেয় রাশিয়া। তার পর থেকে পূর্ব ইউক্রেনে সংঘাত চলছে। সেখানে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে এবং অন্তত ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।

জানা গেছে, যৌথ মহড়া উপলক্ষে এক মাস ধরে বেলারুশে সেনা, সামরিক সরঞ্জাম মোতয়েন করেছে মস্কো। তার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। বেলারুশের সাথে এই মহড়ায় প্রায় ৩০ হাজার রুশ সেনা অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র বলছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়া ইউক্রেন নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়া ও বেলারুশ ‘অভূতপূর্ব হুমকির সম্মুখীন’ হচ্ছে। সে কারণে যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তিনি।  
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit