শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধানেরা শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

করোনা টিকার চতুর্থ ডোজ লাগতে পারে: ফাউসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউসি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ধরন মোকাবিলায় চতুর্থ ডোজের প্রয়োজন হতে পারে। বুস্টার ডোজটি বয়স এবং ব্যক্তির শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে দেওয়া হতে পারে। গতকাল বুধবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ের সময় ফাউসি বলেছেন, আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে … এ ক্ষেত্রে (করোনার) টিকাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজ এটি। বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় রেখে চতুর্থ ডোজ দেওয়া হতে পারে।

তৃতীয় ডোজ দেওয়ার পরেও বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন সংক্রান্ত তথ্যের ব্যাপারে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় ফাউসি বলেছেন, এটি অবশ্যই একটি সমস্যা; এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই চিকিৎসা উপদেষ্টা এর আগে বলেছেন, করোনার ওমিক্রন ধরন প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে যত সংখ্যক মানুষ মারা গেছে; এটিকে করোনা সঙ্কটের ‘চরম বিকশিত পর্যায়’ বলেও অভিহিত করা যায়।

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ওমিক্রনকে করোনার উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণা দেওয়ার পর অন্তত এক লাখ মানুষ মারা গেছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে টানা পাঁচ সপ্তাহ ধরে করোনায় মৃত্যু বাড়ছে। গত সপ্তাহে ৬৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তার আগের সপ্তাহের তুলনায় এটি সাত শতাংশ বেশি।
সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit