শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে রিক্সা মালিক-শ্রমিকদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল ৬ জানুয়ারি রোববার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির অফিসে মালিক-শ্রমিকরা এ সংবর্ধনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বিশিষ্ট আইনজীবী জিয়া উদ্দিন চৌধুরী নাদের, মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ জিল্লুল হক, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা আলমগীর হোসেন সালমান, আব্দুজ জলিল, প্রকাশ ভট্টাচার্য্য, শহীদ বকস, সংগ্রাম মিয়া, মোঃ রায়হান, লাল মিয়া, আব্দুল জব্বার, ইশতাক মিয়া, শফিক মিয়া, আনিসুর রহমান, আজিবর, সরওয়ার হোসেন প্রমুখ। এছাড়াও সিলেট মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা প্রদানকালে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের ন্যায্য দাবী আদায় ও আইনী সহায়তা সহ সর্বক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit