
সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৯নং ওয়ার্ডের সভাপতি শফিক মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সুরমা মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ আবুল কাশেম, শ্রমিক নেতা আবুল কাশেম, শহীদ বকস, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন সালমান, ইশতাক মিয়া, আব্দুর জব্বার, আব্দুল করিম, ফরিদ মিয়া, সারু মিয়া, সংগ্রাম মিয়া, প্রকাশ বাবু। এছাড়াও দোয়া মাহফিলে সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সংগঠনের ৯নং ওয়ার্ডের সভাপতি শফিক মিয়া সহ সকল অসুস্থ শ্রমিকদের আশু রোগ মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মালিক-শ্রমিক সহ সকলের রূহের মাগফেরাত কামনা করা হয়।
কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪