বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় জেলা যুবলীগের মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন ও সহধর্মিনী সেলিনা মোমেনর সুস্থতা কামনা করে সিলেট জেলা যুুুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।মিলাদ মাহফিল শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও সেলিনা মোমেনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফল পাওয়া গেছে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনও লক্ষণ ছিল না।বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

কিউএনবি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit