মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

নাক ঢাকা মুখ খোলা! দক্ষিণ কোরিয়ার এই মাস্ক ঘিরেই বিতর্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মাস্ক নিয়ে গত দু’বছরে পরীক্ষা কম হয়নি। এন৯৫ না সার্জিক্যাল মাস্ক, কোনটি বেশি কাজের, তা নিয়ে কখনও হয়েছে চর্চা। তার মধ্যেই কেউ বানিয়েছেন সুতির কাপড়ের মাস্ক। কেউ আবার বিয়েবাড়ির জন্য বেনারসির মাস্ক কিনে ফেলেছেন। সে সব মাস্ক কত কাজের, তা নিয়ে আবার তৈরি হয়েছে বিতর্ক। তারই মধ্যে বিশ্বের নজর কেড়েছে দক্ষিণ কোরিয়ার ‘কোস্ক’।

শুধু নাক ঢাকা থাকে এই মাস্কে। দক্ষিণ কোরিয়ায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। গোটা বিশ্বের নজরে এখন এই মাস্কই।

সাধারণত মাস্ক পরে থাকলে খাওয়া যায় না। খাওয়ার সময়ে সেটি সরিয়ে নিতে হয়। কিন্তু কোস্কে সেই অসুবিধা নেই। তা পরেও দিব্যি খাওয়াদাওয়া করা যায়। এবং খাওয়ার সময়েও কিছুটা সুরক্ষিত রাখা যায় নিজেকে। অন্তত নাক দিয়ে যে জীবাণু প্রবেশ করবে না শরীরে, সেটুকু নিশ্চিত।

নেটমাধ্যমে এই মাস্কের ছবি ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন এটি শুধুই ফ্যাশন। কেউ বলছেন নজর কাড়ার জন্য তৈরি হয়েছে এটি। এই মাস্ক পরলেও মুখ খোলা থাকছে, ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে মত অনেকের।

আবার মত রয়েছে কোস্কের পক্ষেও। যেহেতু প্রয়োজনে এই মাস্কের ভাঁজ খুলে মুখও ঢেকে নেওয়া যায়, তাই এই অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন, না হয় শুধু নাক-ই ঢাকল, খাওয়ার সময়ে বাড়তি সুরক্ষা তো পাওয়া যাচ্ছে!

আর এ সব তর্ক-বিতর্কের মাঝে আরও জনপ্রিয় হয়ে উঠছে কোস্ক।

সূত্র: আননন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit