সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা দূর করবে তুরস্ক: এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

ডেস্ক নিউজ : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনা দূর করতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকপরবর্তী যৌথ সংবাদ সম্মেলন শেষে বৃহস্পতিবার এ কথা জানান এরদোগান।  খবর ইয়েনি শাফাকের। এর আগে দুই নেতা আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নানা ইস্যুতে প্রায় তিন ঘণ্টা আলাপ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নে এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেনের সংকট নিয়ে তুরস্ক একটি সামিটের আয়োজন করবে। দুই দেশের বিবদমান বিষয়গুলো সমাধানে আলোচনা হবে। বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান এরদোগান। ‘ইউক্রেনের ভূখণ্ডগত সংহতি এবং সার্বভৌমত্বের পক্ষে তুরস্ক। এমনকি স্বাধীন ক্রিমিয়ার প্রতি সমর্থন রয়েছে তুরস্কের।’তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।  আন্তর্জাতিক আইন অনুযায়ী মিনস্ক প্রটোকলের আওতায় ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখেই এই সংকটের সমাধান হবে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit