মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যেই পুতিন-শি জিনপিং বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে। এর মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। গত দুই বছরের মধ্যে এটি তার প্রথম কোনও বিশ্ব নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক। চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে পুতিন বেইজিং সফরে আসছেন। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই দুই জুটি আরও কাছাকাছি আসছেন। 

২০২০ সালের জানুয়ারি থেকে শি জিনপিং চীন ছেড়ে যাননি, যখন দেশটি প্রাথমিক কোভিড-১৯ প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছিল এবং উহানের প্রধান নগরী লকডাউনে অবরুদ্ধ হয়ে পড়ে, সেখানেই প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। আজ শুক্রবার বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হয়েছে। এই ইভেন্ট উদ্বোধনের সাথে সাথে তিনি এখন ২০টির বেশি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা করছেন একটি নমনীয় শক্তি হিসেবে জয়ী হবেন এবং কূটনৈতিক বয়কট ও কভিড-১৯ ভীতির অবস্থান থেকে দৃষ্টি ফেরাতে পারবেন।

নিরাপত্তা এবং অন্যান্য ইস্যুতে অভিন্ন মতামত তুলে ধরে যৌথ বিবৃতি প্রকাশের আগে শি জিনপিং এবং পুতিন রাজধানীতে বৈঠক করবেন বলে বুধবার ক্রেমলিনের এক শীর্ষ উপদেষ্টা এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। দুই নেতা শুক্রবার সন্ধ্যায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পাশ্চাত্যের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া এবং সবচেয়ে জনবহুল দেশ চীনের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে এবং পুতিনই প্রথম বিদেশি নেতা যিনি শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত করেছেন।

গত ডিসেম্বরে শি জিনপিংয়ের সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের সঙ্গে রাশিয়ার ‘মডেল’ সম্পর্কের ভূয়সী প্রশংসা করে তিনি চীনের প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করেন। চীন যুক্তরাষ্ট্রকে ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগের’ প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মস্কো ইউক্রেনের সঙ্গে তার সীমান্তে ১ লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে। পশ্চিমা দেশগুলোগুলো ইউক্রেন আক্রমণের ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে বলেছে, ইউক্রেনে আগ্রাসন হলে রাশিয়াকে ‘ভয়ঙ্কর পরিণতির’ মুখোমুখি হতে হবে। মস্কো এখন নিজের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে।

১৯৪৯ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর চীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ব্যাপক সমর্থন লাভ করেছিল। পরে দ’দুটি সমাজতান্ত্রিক দেশের মধ্যে আদর্শগত ব্যবধান তৈরি হয়।

অলিম্পিক অনুষ্ঠানকালে পুতিন ছাড়াও আরও অনেক নেতার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হবে। এদের মধ্যে রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, কাজাখস্তানের কাসেম-জোমার্ট তোকায়েভ এবং পোল্যান্ডের আন্দ্রেজ দুদা। বিশ্বের মোট ২১ জন নেতা অলিম্পিক অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হবেন।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit