মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, সাত হুথি বিদ্রোহী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে সাত হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সামরিক সূত্র জানায়, তায়িজ প্রদেশে হুথি বিদ্রোহীদের এক স্থাপনায় জোটের বিমান হামলা চলাকালে এসব বিদ্রোহী নিহত হয়।

তিনি জানান, তায়িজের পশ্চিম এলাকায় একটি অস্ত্র ভাণ্ডারে বিমান হামলা চালানো হলে সেখানে বিস্ফোরণ ঘটে। গত কয়েকদিন ধরেই তায়িজের গ্রামাঞ্চলে সরকারপন্থী ইয়েমেনি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সশস্ত্র সংঘাত ঘটতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ায় ২০১৪ সালের শেষের দিক থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি সরকার বাধ্য হয়ে রাজধানী সানার বাইরে চলে যায়। সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চে ইয়েমেন সংঘাতে হস্তক্ষেপ করে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit