বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ধর্মীয় অনুভূতিতে আঘাত, ঢাবি অধ্যাপকের আগাম জামিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্ক নিউজ : ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর ঢাবির এই অধ্যাপককে সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে।  

বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক গত বছরের ১ আগস্ট রোববার অধ্যাপক কার্জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে অমিত ভৌমিক একটি সাধারণ ডায়েরি করেছিলেন৷ একই বছরের ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলে ক্ষমা চান৷

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit