শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

আরেক নারী আন্দোলনকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল তালেবান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : আফগানিস্তানে আরেকজন নারী আন্দোলনকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি বলেছে, মুরসাল আইয়ার নামে ওই নারীকে বুধবার কাবুলে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে তালেবান। এ নিয়ে গত দুই সপ্তাহে ছয় জন নারীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল। যদিও ওই নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে তালেবান।

তালেবানের একজন মুখপাত্র বলেছেন, মুরসাল আইয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। তালেবানের মুখপাত্র আরও বলেন, এটা এমন এক ঘটনা, যা এইমাত্র ঘটেছে। আমরা এটি তদন্ত করে দেখছি।এর আগে ১৯ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন পারওয়ানা ইব্রাহিম, তামানা পারিয়ানি এবং পারিয়ানির তিন বোন। তারা হলেন জারমিনা, শফিকা ও করিমা।

নারীদের এভাবে তুলে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে আগানিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অধিকার বিষয়ক সংগঠনগুলোও যথেষ্ট উদ্বেগ দেখিয়েছে। এমনকী তারা সপ্তাহ দুয়েক আগে এ ব্যাপারে কাবুলে শান্তিপূর্ণ মানববন্ধনও করেছেন। নারীদের শিক্ষা, কাজ এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও দাবি জানিয়েছেন তারা।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit