রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ইউরোপে মার্কিন সেনা পাঠানো ধ্বংসাত্মক পদক্ষেপ: মস্কো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : রাশিয়া যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্রদের সমর্থন করার জন্য ইউরোপে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তের নিন্দা করেছে। মস্কো আজ বৃহস্পতিবার বলেছে, এটি একটি ‘ধ্বংসাত্মক’ পদক্ষেপ যা উত্তেজনা বাড়িয়েছে এবং রাজনৈতিক সমাধানের সুযোগ হ্রাস করেছে। এ সপ্তাহে ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, এটি একটি ‘ধ্বংসাত্মক’ ও ‘অযৌক্তিক’ পদক্ষেপ।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে এর আগে বুধবার পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে ইউরোপে অতিরিক্ত সৈন্য পাঠাতে চলেছেন। প্রায় ২০০০ মার্কিন সেনা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে পোল্যান্ড এবং জার্মানিতে পাঠানো হবে। ইতিমধ্যে জার্মানিতে থাকা আরও ১০০০ সেনা যাবে রুমানিয়ায়।

গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করছে।  

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit