বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

পরকীয়ায় তছনছ সংসার, ৩ মাস ধরে স্ত্রীর খোঁজে সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ার। শেখ সালাউদ্দিন ও সালাম, তাদের দু’জনের প্রেমের বিয়ে। এই সংসারে দুই সন্তানের জন্মের পর নতুন প্রেমের সন্ধান পেয়ে স্বামীর সংসার রেখে ঘর ছেড়েছেন সালমা। এখন স্ত্রীর পরকীয়ায় তছনছ তার সংসার। স্ত্রী সালমাকে না পেয়ে গত তিন মাস ধরে থানায় ঘুরছে যুবক। একটাই আশা, হয়তো খোঁজ মিলবে স্ত্রীর। আবারও সেজে উঠবে সংসার।

জানা গেছে, হুগলির চুঁচুড়া চকবাজার ২ নং সোনাটুলি লেনের বাসিন্দা বছর বাইশের শেখ সালাউদ্দিন। প্রতিবেশী ১৫ বছরের সালমার প্রেমে পড়েছিলেন যুবক। টানা তিন বছর প্রেমের পর আইন মেনে বিয়ে করেন। বছর ঘুরতে না ঘুরতেই প্রথম সন্তানের জন্ম হয়। বছর ছয়েক পর দ্বিতীয়বার বাবা-মা হন সালাউদ্দিন-সালমা। এক পর্যায়ে স্ত্রী-সন্তানদের টানে বাইরের কাজ ছেড়ে  চুঁচুড়ায় বসবাস শুরু করেন যুবক। সুখের সংসার ছিল তাদের। করোনাকালে লকডাউন ফের ডেকে আনে বিপর্যয়। সালাউদ্দিন কাজ হারান। সংসারে আর্থিক সংকট চরম পর্যায়ে পৌঁছায়। কখনো দিনমজুরের, কখনো রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে থাকেন সালাউদ্দিন। এসবের মাঝে মাস তিনেক আগে ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায় সালমা।

কোথাও খোঁজ নেই তার। হঠাৎ স্বামীর সঙ্গে যোগাযোগ করে স্ত্রী জানান, সে কাজে বাইরে গেছে। দুই বছর পর বাড়ি ফিরবে। এরপর আর যোগাযোগ করেননি। উপায় না পেয়ে শ্বশুর বাড়িতে ছুটে যান সালাউদ্দিন। জানতে পারেন, প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী সালমা। এরপর তিনি চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার সালাউদ্দিন থানায় ছুটে যান যদি তার স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ পাওয়া যায় কিনা সেই আশায়।

এদিন থানার সামনে দাঁড়িয়েই ছলছল চোখে সালাউদ্দিন জানালেন, সালমার সঙ্গে আইন মেনে বিয়ে হয়েছিল তার। কোনোদিন যে সালমা এমন ঘটনা ঘটাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। 

তিনি আরও বলেন, করোনাকালে লকডাউনের সময় যখন সংসারে আর্থিক অনটন চলছে তখন স্ত্রীর হাতে একদিন একটি মোবাইল ফোন দেখে হঠাৎই সন্দেহ হয়েছিল তার। তখন স্ত্রী জানিয়েছিল মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়েছে। তবু মনে সন্দেহ দানা বেঁধেছিল। কিন্তু বুঝতে পারেননি ওই ফোনের দৌলতেই পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী।

সূত্র : সংবাদ প্রতিদিন।

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit