রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে রাশিয়াকে সমর্থন জানাবে চীন : ক্রেমলিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে সমর্থন জানাবেন পুতিনকে। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার (৪ ফেবুয়ারি) অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন পুতিন। ন্যাটো নেতারা যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন ক্রেমলিনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুতিন এবং শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারে অভিন্ন অবস্থান নেবেন। 

এদিকে, চীন নিরাপত্তা গ্যারান্টির জন্য রাশিয়ার দাবিকে সমর্থন করে জানিয়ে ক্রেমলিনের শীর্ষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশের বিষয়ে একটি যৌথ বিবৃতি তৈরি করা হচ্ছে। এটি অন্যান্য বিষয়গুলোর মধ্যে মস্কো এবং বেইজিংয়ের অভিন্ন মতামত প্রতিফলিত করবে নিরাপত্তা বিষয়ে। 

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit