রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

তুরস্ক সীমান্তে শীতে জমে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  তুরস্ক সীমান্তে প্রবল ঠাণ্ডায় মধ্যে খোলা আকাশের নীচে ১২ অভিবাসনপ্রত্যাাশীর মৃতদেহ পাওয়া গেছে। গ্রিসের সীমান্তঘেঁষা তুরস্কের এডির্না প্রদেশের ইপসালা গ্রামে শীতে জমে তাদের মৃত্যু হয় বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সুলেমান সোয়লু নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

যদিও এসব অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিস কর্তৃপক্ষকে দায়ী করেছে তুরস্ক। বুধবার তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে তুরস্ক সীমান্তের দিকে খালি পায়ে পাঠিয়েছিল গ্রিসের সীমান্তরক্ষীরা। যদিও এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি গ্রিস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভৌগোলিক ভাবে ইউরোপ আর এশিয়ার মধ্যে সেতুবন্ধন করেছে তুরস্ক। দেশটির এই অবস্থানগত সুবিধার কারণে এশিয়া, আফ্রিকা থেকে আসা শরণার্থীরা স্থলপথে তুরস্ক হয়েই ইউরোপে ঢোকার পথ খোঁজেন। তবে বহু সময় মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারান অনেকে। 

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit