শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

ইউরোপে আমেরিকার আরও সেনা মোতায়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউরোপে সামরিক জোট ন্যাটোর শক্তি বাড়াতে আরও ৩ হাজার সেনা মোতায়েন করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরিবি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে ২ হাজার সেনা ইউরোপে পাঠানো হবে। এই ২ হাজার সেনাকে পোল্যান্ডে মোতায়েন করা হবে। এছাড়া ইউরোপে অবস্থান করা আরও ১ হাজার সেনাকে রোমানিয়ায় পুনর্মোতায়েন করা হবে। মোট তিন হাজার সেনা পূর্ব ইউরোপের দেশগুলোতে পাঠানো হবে।

পেন্টাগনের মুখপাত্র জন করিবি বলেন, “আমাদের সেনা মোতায়েন মিত্রদের বার্তা দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন সহ্য করবে না।”

ইতিমধ্যে সাড়ে ৮ হাজার সেনাকে ইউরোপে মোতায়েন করার জন্য উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ওয়াশিংটন। এসব সেনা যেকোনো সময় যেকোনো সংঘাতপূর্ণ এলাকায় মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে পেন্টাগন।

ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসন মোকাবিলায় ন্যাটো ও মার্কিনি তৎপরতার অংশ হিসেবে নতুন করে আরও ৩ হাজার সেনা মোতায়েন করা হলো ইউরোপে। এর বাইরেও যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৩০০ জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ৮০০ বাংকার বিধ্বংসী বোমা ও কয়েক হাজার কেজি প্রাণঘাতী গোলাবারুদ পাঠিয়েছে।

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit