শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সাবেক ভিপি হেলিমুল হক এর মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

সিলেট প্রতিনিধি : বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নব্বই দশকের জনপ্রিয় ছাত্রনেতা হেলিমুল হক দেশ-বিদেশের সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪.৪৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হেলিমুল হকের মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ভিপি হেলিমুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল বারী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান।

নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন,বিয়ানীবাজারের ছাত্র রাজনীতির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও মেধাবী ছাত্রনেতা ছিল হেলিমুল হক। ছাত্রলীগের দুঃসময়ে সে নেতৃত্ব দিয়েছে।নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit