মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অবশেষে আরব আমিরাতের সেই প্রস্তাবে রাজি হলো ইসরাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে আরব আমিরাতে। ১৭ জানুয়ারি বিদ্রোহীরা আবুধাবির বিমানবন্দরের কাছে ড্রোন হামলা করতে সমর্থ হয়। আর হুথিদের অব্যহত আক্রমণের মুখে ইসরাইলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছিল আরব আমিরাত। কিন্তু নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই চিন্তা করে ইসরাইল তা দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিল। 

তবে এখন আরব আমিরাতের প্রস্তাবে সাড়া দিচ্ছে ইসরাইল। গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, ইসরাইল এখন আরব আমিরাতকে এমন একটি যন্ত্র দেবে, যে যন্ত্রটি আরব আমিরাতে কোনো মিসাইল প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে। তাছাড়া পরবর্তীতে নিজেদের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও আরব আমিরাতকে দিতে পারে ইসরাইল। 

অবশ্য এক্ষেত্রে ইসরাইল তাদের স্বার্থটাই দেখেছে। কারণ ইসরাইল এখন বুঝতে পারছে যদি আরব আমিরাতকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেয় তাহলে ইরান যদি ইসরাইলকে লক্ষ করে কোনো হামলা করে তাহলে সেটি তারা আগেই জানতে পারবে এবং ঠেকিয়ে দিতে  পারবে। তবে ইসরাইল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই দেবে না। আরব আমিরাতকে ইসরাইলের এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে। 

সূত্র: দ্য নিউ আরব

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit