মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

আফ্রিকান নেশনস কাপ : সালাহর নৈপুণ্যে শেষ চারে মিশর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালের পর আবার আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মিশরের সামনে। মরোক্কোকে ২-১ গোলে হারিয়ে নেশনস কাপের শেষ চারে মোহাম্মদ সালাহরা। তার দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই শেষ চারে উঠল মিশর। 

মরোক্কোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন সালাহরা। খেলার ৬ মিনিটে পেনাল্টি থেকে সোফিয়ান বৌফালের গোলে ১-০ এগিয়ে যায় মরোক্কো। প্রথমার্ধে ০-১ পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে মিশর। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ান সালাহরা। খেলার ৫৩ মিনিটেই সুযোগসন্ধানী সালাহর গোলে সমতায় ফেরে মিশর।

নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এবারও সেই সালাহ ম্যাজিক। তবে এবার নিজে গোল করলেন না। সতীর্থ ত্রেজেগুয়ের জন্য বাড়িয়ে দিলেন গোলের ঠিকানা লেখা পাস। আর সেখান থেকেই জয়সূচক গোল ত্রেজেগুয়ের।

৭ বার আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়েছে মিশর। কিন্তু দীর্ঘ ১২ বছর ট্রফি জয় অধরাই থেকেছে। সেমিফাইনালে মিশরের সামনে ক্যামেরুন।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit