শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ইনস্টাগ্রামে পোস্ট করে ৬০ তলা থেকে ঝাঁপ দিলেন মিস আমেরিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বয়স মাত্র ৩০ বছর। মডেলিং পেশায় বেশ ভালই এগিয়ে যাচ্ছিলেন এক সময়ের মিস ইউএসএ খেতাব জেতা সুন্দরী চেসলি। কিন্তু হঠাৎই নিজের হাতেই সব কিছু শেষ করে দিলেন তিনি। রবিবার (৩০ জানুয়ারী) সকালে একটি ভবনের ৬০ তলা থেকে ঝাঁপ দিলেনএই সুন্দরী। তবে কেন এই সিদ্ধান্ত নেন তিনি তা জানা যায়নি। 

১৯৯১ সালে মিশিগানে জন্ম হয় চেসলি। ২০১৭ সালে আইন নিয়ে তিনি স্নাতক ডিগ্রি পাশ করেন। ২০১৯ সালে মিস ইউএসএ’র খেতাব জিতেছিলেন। চেসলির সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে দেখা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, এই দিনটা তোমার জীবনে শান্তি ফিরিয়ে দিক। 

তদন্তের স্বার্থে পুলিশ চেসলির এই পোস্টটি খতিয়ে দেখছেন। তুমি বলতে চেসলি কাকে বুঝিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর নেপথ্যে কোনও সম্পর্কের যোগাযোগ আছে কিনা, তা নিয়েও চলছে তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকার কারণেই হয়তো এরকম পদক্ষেপ নিয়েছেন চেসলি। তার বন্ধু ও বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে। মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চেসলির বাড়ি থেকে একটি নোটও পাওয়া গিয়েছে। তাতে লেখা মায়ের জন্য সব কিছু ছেড়ে দিতে চায় সে। জানা গেছে, এবারের মিস ইউনিভার্স ভারতীয় কন্যা হরনাজ সিন্ধুর সঙ্গে ভাল বন্ধুত্বও গড়ে উঠেছিল চেসলির।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit