মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ঠাণ্ডায় মরে ফুটপাতে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী রেনে, ফিরেও তাকায়নি কেউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রেনে রবার্ট, একজন বিখ্যাত সুইস আলোকচিত্রী। সম্প্রতি তীব্র ঠাণ্ডায় মৃত্যুর পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ফুটপাতে পড়েছিলেন তিনি। কিন্তু তার মরদেহের দিকে ফিরেও তাকায়নি কেউ। মানুষের এমন অমানবিক আচরণ জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার।

ফ্রান্সের ব্যস্ততম নগরী প্যারিসে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাস্তার পাশে পড়ে ছিলেন বিখ্যাত সুইস আলোকচিত্রী রেনে রবার্ট।

৮৫ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও তাকে বাচাতে কেউ এগিয়ে আসেনি।

অথচ তিনি দীর্ঘদিন ধরেই এলাকাটিতে বসবাস করে আসছিলেন, এ রাস্তায় হাঁটতেন নিয়মিত। এছাড়া তিনি স্পেনের বিখ্যাত ফ্লেমেনসো নৃত্যের ছবি তুলে জনপ্রিয়তা পেয়েছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,  হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে যাওয়ার পর অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে আসেন এক ছিন্নমূল ব্যক্তি। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। উদ্ধারের আগেই মারা যান রবার্ট।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। মানুষের এ আচরণকে অমানবিক ও বর্বর বলছেন অনেকেই। সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit