শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

দৈনিক মৃত্যুতে শীর্ষে ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কোনওভাবেই থামছে না। বিশ্বে ২৪ ঘণ্টায় (সোমবার) এই ভাইরাসের থাবায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এদিন সর্বোচ্চ ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। সোমবার দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি করোনা রোগী।

তবে ভারত মৃত্যুতে শীর্ষে হলেও এদিন সবচেয়ে বেশি, আড়াই লাখ সংক্রমণ চিহ্নিত হয়েছে আমেরিকায়। দেশটিতে মারা গেছে সাড়ে নয়শ’ মানুষ। 

এদিকে দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্য দ্বিতীয় টিকার প্রস্তুতি। অপ্রাপ্তবয়স্কদের কেবল কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে।

অপরদিকে, ৩ ফেব্রুয়ারি থেকে কোলকাতায় খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য ‘পাড়ায় শিক্ষালয়’। এবার থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালিন কারফিউ। এ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে এ বিধিনিষেধ। 

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ লাখ ২৪ হাজার শনাক্তের বিপরীতে প্রাণহানি হয়েছে ৬২১ জন। এদিন ব্রাজিলে মারা গেছে চার শতাধিক করোনা রোগী।

এছাড়া ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডায় মৃত্যু হয়েছে দুই থেকে প্রায় চারশ’ মানুষের। 

এ নিয়ে গেল ২ বছরে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ৫৬ লাখ ৯১ হাজারের বেশি। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৭ লাখের বেশি।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit