শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

‘রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি’, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি টুইটারে ব্লক করে দিয়েছেন। সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে মমতা বলেন, ‘ব্লক করতে বাধ্য হয়েছি। ’ মুখ্যমন্ত্রী  বলেন, ‘‘তাঁর কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। তাঁর সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি। ’

রাজ্যপালের কারণে পশ্চিমবঙ্গ সরকারের অনেক কাজ আটকে আছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েও কাজ হয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাম জমানায় যখন রাজ্যপাল ছিলেন ধর্মবীর, তখন তিনি কিছু ফাইলে সই করেননি। তা নিয়ে আন্দোলন হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে সরে যেতে হয়েছিল। আমরা তো দেড় বছর ধরে সহ্য করছি। ’

ধনখড়ের বিরুদ্ধে মমতার অভিযোগ, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিজি, এসপি, জেলাশাসক সবাইকে ডেকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল। ধনখড়কে কটাক্ষ করে মমতা বলেন, ‘আমরা পাড়ায় পাড়ায় মা ক্যান্টিন চালু করলে তাঁর সমস্যা হয়। উনি প্রায়ই তাজ হোটেল থেকে খাবার আনান, তার বিল বের করব? রাজ্যপাল নিজেকে কী ভাবেন, সুপার পাহারাদারি রাজ্যপাল? রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুণ্ডারা লোক মারছে। পেগাসাস তো সারা ভারতে চলছে। এক অল ইন্ডিয়ায় পেগাসাস, আর এখানে নাভিশ্বাস। সবার ফোন ট্যাপ করছে। ’

এ বিষয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যপাল সংবিধান-সম্মত কাজ করেছেন। নিজের দায়িত্ব পালন করেছেন মাত্র। মুখ্যমন্ত্রী আসলে পালিয়ে বাঁচতে চাইছেন। ’সোমবারই গভর্নরের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্বের কথা পৌঁছে গেছে দিল্লিতে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড়ের বিরুদ্ধে নালিশ করেছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ ব্যানার্জি। তিনি রাষ্ট্রপতিকে বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। ’
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit