মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বাংলাদেশকে আরো এক কোটি ডোজ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কভিড-১৯’র আরো ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, আরো কয়েক লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে।

তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ‘কভিড-১৯ সংক্রমণের সর্বসাম্প্রতিক ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টাকে ক্রমাগত জোরদার করছে। এখনও আমরা সবাই এই লড়াইয়ে সামিল!

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit