বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

ভূমধ্যসাগরে মারা যাওয়া বাংলাদেশিদের পাঁচজনই মাদারীপুরের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ :  ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মধ্যে পাঁচ জনের বাড়িই মাদারীপুরে। 

রোমের বাংলাদেশ দূতাবাসের দুই সদস্যের প্রতিনিধিদল ইতালি পুলিশের উপস্থিতিতে মৃতদের সঙ্গে থাকা কাগজপত্র এবং বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসন প্রত্যাশীর সঙ্গে কথা বলে তাদের পরিচয় শনাক্ত করেন।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়।

মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন মাদারীপুর জেলার এবং বাকি দুজনের একজন সুনামগঞ্জ ও অপরজন কিশোরগঞ্জ জেলার।

মাদারীপুর জেলার পাঁচজন হলেন, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের জয় তালুকদার ওরফে রতন, মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপেজেলার বাপ্পী। 

বাকি দুই জন হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ এবং কিশোরগঞ্জ জেলার বৈরব উপজেলার সাইফুল। 

মৃত ব্যক্তিদের লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে এখন স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস।

মৃত ব্যক্তিদের পরিবারকে দ্রুত নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ই–মেইলের মাধ্যমে রোমের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের ই–মেইল: welfare.rome@gmail.com।

সূত্র: ভয়েস অব আমেরিকা 

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit