বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

২০১৭ সালের পর সবথেকে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বের সেরা সামরিক সুপারপাওয়ারগুলোকেও ছাড়িয়ে গেল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার ক্ষমতা লাভের ১০ বছরে এসে দেশটি এখন হাইপারসনিক প্রযুক্তিতে বিশ্বের প্রথম দু-তিনটি দেশের একটি। আজ রবিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। বিশ্লেষকরা এখন বলছে, ২০১৭ সালের পর এটিই তাদের পরীক্ষা করা বৃহত্তম ক্ষেপণাস্ত্র। খবর বিবিসির।

আজকের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ এ নিয়ে চলতি মাসে ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠল দেশটির বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী ধারণা করছে, স্থানীয় সময় আজ সকাল ৭টা ৫২ মিনিটে সমুদ্রের পূর্ব উপকূলের জাগাং প্রদেশ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। বিষয়টি জাপান সরকারও নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয় সরকারই একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইবিআরএম) উৎক্ষেপণের কথা জানিয়েছে। টোকিওর কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) পাল্লা দিয়ে ২,০০০ কিলোমিটার (১,২৪৩ মাইল) উচ্চতায় পৌঁছে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলের পানিতে পতিত হয়েছে। ২০১৭ সালের পর এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আজ ছুড়ল দেশটি।

এর আগে গত ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে খবর পাওয়া যায়। তার আগে গত ১১ জানুয়ারি  সকালেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। আর ১৪ ও ১৭ জানুয়ারি আরও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit