মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ফিলিস্তিনের জন্য দ্বি-জাতি সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না। গতকাল শনিবার তিনি বলেন, জাতিসংঘ দ্বি-জাতি সমাধানের লক্ষ্যে কাজ করে আসছে এবং এখনও কাজ করে যাচ্ছে।

ডেইলি সাবা’র এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। ফারহান হক আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এ কর্মকর্তা এসব কথা বলেন।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমার আমলে কোনো ভাবেই ফিলিস্তিন নামে স্বাধীন কোনো রাষ্ট্র হতে দেবো না। নাফতালি বেনেটের এ কথার জবাবেই ফারহান হক বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে ইসরায়েলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি, অন্তত ততদিন অসলো চুক্তি অনুসারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে দেবো না।

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে তৎকালীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সঙ্গে ইসরায়েলের একটি শান্তি চুক্তি হয়। তাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু পরে ইহুদিবাদী দেশটি পরে তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে আসে।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit