মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক : ১০ দলের অংশগ্রহণে হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। তার আগেই প্রতিটি দল তিনজন করে তারকা ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে। আইপিএলের নিলামে এবার নাম উঠল ভুটানের এক ক্রিকেটারের।  হিমালয়ের পাদদেশের এই ক্রিকেটারের নাম মিকিও দর্জি। 

অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির।  নিলামে ১ হাজার ২১৪ ক্রিকেটারের তালিকায় তার নাম রয়েছে।  নিলাম শুরুর আগে এ তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার। বিষয়টি জানা মিকি দর্জির। আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি। ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন।  দিয়েছেন পরামর্শও। 

ধোনি তাকে বলেছেন, ‘আনন্দময় চিত্তে থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও। আনন্দের সঙ্গে ক্রিকেট খেলে যাও।’ এসব তথ্য জানিয়ে নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।
 

উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় নাম রয়েছে বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
এ তালিকায় ৪৯ তারকার মধ্যে আরও রয়েছেন ডেভিড ওয়ার্নার, মুজিব উর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট। 

প্রসঙ্গত, ভুটানে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে বেশি সময় হয়নি। এরই মধ্যে আইসিসির অধিভুক্ত হয়েছে তারা। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসের ক্রিকেটে ভুটান ক্রিকেট দল অংশ নেয়।  এবার পাহাড়ের দেশ থেকে বিশ্বের সবচেয়ে বেশি জমজমাট টি-টোয়েন্টি আসরের নিলামে প্রথমবারের মতো নাম লেখালেন ভুটানের ক্রিকেটার মিকি দর্জি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit