রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

চলতি মাসে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্কনিউজঃ ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। চলতি মাসে এ নিয়ে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো কিম জং উনের দেশ। রবিবার (৩০ জানুয়ারি) সকালে এই পরীক্ষা চালায় দেশটি। উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিজেদের পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করে কিম প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম এনপিআর এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। পিয়ংইয়ংয়ের নিক্ষেপ করা সর্বশেষ এই ক্ষেপণাস্ত্রটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সাম্প্রতিক ঘটনাগুলোর অর্থ হলো উত্তর কোরিয়া দ্রুত একটি কার্যকর পারমাণবিক প্রতিরোধকের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সাবেক একজন নৌ কমান্ডার প্রফেসর কিম ডং ইয়ুপ বলেন, ‘আমি বিস্মিত হচ্ছি, কারণ আমরা উত্তর কোরিয়ার প্রযুক্তিকে ছোট করে দেখেছি। আসলে উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা আমাদের ধারণার চেয়ে বেশি গতিতে এগিয়ে নিচ্ছে।’

গত ৫ ও ১০ জানুয়ারির ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছে, তারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মানে হলো উত্তর কোরিয়া এমন প্রযুক্তি তৈরি করছে, যা ঐ অঞ্চল জুড়ে আমেরিকা ও জাপানের ব্যয়বহুল ও জটিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে হারিয়ে দিতে পারে।

দ্য সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সেঞ্চুরির দায়েউন কিম বলছেন, ‘এটা পরিষ্কার যে তারা এমন অস্ত্র তৈরি করতে চায়, যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে জটিল করে তুলতে পারে এবং আমেরিকার পক্ষে চিহ্নিত করা কঠিন হতে পারে।’

বিপুল/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit