মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পুতিনকে পিছু হটার আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে সরে আসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানাবেন। এ নিয়ে চলতি সপ্তাহেই পুতিনের সাথে কথা বলবেন জনসন। 

ডাউনিং স্ট্রিট সূত্রে শনিবার এ কথা জানা গেছে।

একজন নারী মুখপাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর রক্তপাত এড়ানোর দৃঢ়সংকল্পের ওপর জোর দিয়ে বলেন, পুতিনের সাথে কথা বলার সময়ে জনসন রাশিয়ার পিছু হটা এবং আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করবেন।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ইউরোপে মোতায়েন করা নিজেদের সেনা ও সামরিক সরঞ্জামের পরিমাণ বাড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহেই ন্যাটোর প্রধান কর্মকর্তাদের কাছে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাব নিয়ে যাবে লন্ডন।

ইউক্রেন ইস্যুতে দেশটির সীমান্তবর্তী এলাকায় লাখো সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের সঙ্গে সীমান্তের কাছাকাছি রাশিয়ান সেনা মোতায়েন পশ্চিমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আগামী মাসেই রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে।” 

এদিকে পুতিন বলেছেন, “যুক্তরাষ্ট্র রাশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্বেগকে ‘উপেক্ষা’ করছে এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা উদ্বেগকে আঘাত না করে কীভাবে ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে।”

তবে ইউক্রেনে হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধ চায় না রাশিয়া।’

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit