শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

‘গোল্ডেন ডাক’ মারলেন সৌম্য সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। সে ম্যাচে মুশফিকদের ১৪২ রানের টার্গেট দিয়েছে সাকিব-গেইলের বরিশাল। রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার। আফগান স্পিনার মুজিব-উর-রহমানের ঘূর্ণিতে মাত্র ৫ রানেই আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারকে হারিয়েছে খুলনা।

ফ্লেচার ৪ রান করতে পারলেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য। প্রথম বলেই মুজিবের এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। আগের ম্যাচেও করেছিলেন ১ রান। অর্থ্যাৎ এবারের বিপিএলে দুই ম্যাচে ১ রান সৌমের। প্রতিবেদন লেখার সময় খুলনার সংগ্রহ ৩ ওভারে ২ উইকেটে ১১ রান। রনি তালুকদার ৩ ও মেহেদি হাসান ২ রানে ব্যাট করছেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল।

দলটির ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ওপেনিংয়ে নেমে খেলেন ৩৪ বলে ৪৫ রানের ইনিংস। গেইল মেরেছেন ৬টি চার ও হাঁকিয়েছেন ২টি বিশাল ছক্কা। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী জ্যাক লিন্টট করেন ১১ রান। এছাড়া জিয়াউর রহমান ১০ ও নুরুল হাসান সোহান ৮ রান করে আউট হয়েছেন। খুলনার পক্ষে কামরুল ইসলাম, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদি হাসান, শরিফুল্লাহ ও সিকুগে প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit