শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ নিপুণের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

ডেস্ক নিউজ : সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের গোপনে টাকা দেওয়ার অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক পদের প্রার্থী নিপুণ। তবে এই অভিযোগ নাকচ করেছেন জায়েদ খান। নিপুণ অভিযোগ করে বলেন, গেটের কাছে দাঁড়িয়ে ভোট দিতে আসা ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। চাদরের নিচ দিয়ে টাকা বের করে ভোটারদের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন। আমিসহ আমাদের প্যানেলের কয়েকজন এটা দেখেছে। আমি টাকার অংকটাও বলে দিচ্ছি, সবাইকে দুই হাজার করে দিচ্ছেন তিনি। আমি একবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে এসেছি। তারা বলল, আমরা বারবার ডেকেছি উনি গেট থেকে সরছেন না। আমরা আবার যাব নির্বাচন কমিশনের কাছে, যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা প্রার্থীতা বাতিলের আবেদন জানাব৷ 

এ বিষয়ে জায়েদ খানের দৃষ্টি আকর্ষণ করা হলে অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। জায়েদ বলেন, ভোটারদের সঙ্গে দেখা হলে কথা বলতে পারবো না! তাদের প্রার্থীও তো রয়েছে সেখানে, একজন আমার সামনে এসে বলুক আমাকে টাকা দিতে দেখেছেন? আমার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, আরো একটা অভিযোগ যুক্ত হলো। কী আর করা!শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। সকাল ৯টায় এফডিসিতে শুরু হয়েছে ভোটদান, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit