মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রাশিয়ার দাবির আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর বাইরে রাখার বিষয়ে রাশিয়া দাবিতে আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এই দাবি নাকচ করে দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়াকে ‘কূটনৈতিক পথে’ আসার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসির। 

অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি যে, ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা এবং জোট বেছে নেওয়ার অধিকারকে সমুন্নত রাখতে এবং রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে সমান মনোযোগ দিচ্ছে, যাতে তারা রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করতে পারে।

এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘ব্যক্তি ভ্লাদিমির পুতিনের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দেন। তবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এর জবাবে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না। তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক। পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার শামিল।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit