শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ইসি গঠন আইন করেও শেষ রক্ষা হবে না সরকারের: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়ন করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের আইন করেছে সরকার। অতীতে বাকশাল করেও যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনই ইসি গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।

সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এ অবৈধ সরকারের সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন পাসের কোনো এখতিয়ার নেই। এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, আমরা বলছি, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে, নির্বাচন কীভাবে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ২৪ ঘণ্টা মিথ্যা কথা বলে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে-তখনই লুটপাট করে। এখনো লুটপাট করছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা অবিলম্বে তদন্তের দাবি জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে অবশ্য কিছুই হবে না। স্বাস্থ্যমন্ত্রীর নামে কত কিছু হলো, শেষ পর্যন্ত কিছুই হয়নি।

দলীয় কর্মসূচি নিয়ে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, যেখানে আমাদের কর্মসূচি হয়েছে-সেখানেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। আমাদের এমন কর্মসূচি দিতে হবে- যাতে মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে দেয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit