রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

আইন করেও শেষ রক্ষা হবে না, হুঁশিয়ারি ফখরুলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন আইন করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষ্যে’ এ সভা অনুষ্ঠিত হয়। বাকশাল সংসদে গঠিত হয়েছিল মাত্র ১১ মিনিটে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি এই মাত্র খবর পেয়েছি যে, নির্বাচন কমিশন আইন- সেটা না কি এই মুহূর্তে পাস হচ্ছে বা হয়ে গেলো।

আমি এখনই এটা কাগজে দেখলাম, আইনটা ১৭ তারিখে মন্ত্রিসভায় পাস করা হয়েছে। ২৩ তারিখে সংসদে দেওয়া হয়েছে। তারপরে এটা সংযোজন বা পরিবর্তন থাকলে সেটা নিয়ে হাউসে উপস্থাপনের জন্য সংসদীয় কমিটিকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টাও যায়নি। ২৪ ঘণ্টার মধ্যে তারা আজকে হাউসে নিয়ে এসে সেটাকে পাস করলেন!’মির্জা ফখরুল বলেন, সমস্যাটা হচ্ছে, আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিলেন নিজেদের বাঁচানোর আশায়। আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করলেন, তারা ভাবছেন এই আইনটা পাস করে তারা বেঁচে যাবেন। সেই আশায় করলেন। কিন্তু তারা ভুলে গেলেন বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। ঠিক একইভাবে এই নির্বাচন কমিশন আইন করেও তাদের শেষ রক্ষা হবে না।  

সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমাদের স্থায়ী কমিটিতে আলোচনা করে সেই সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানিয়েছি যে, এই আইন পাস করার কোনো এখতিয়ার এই সংসদের নেই। কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোনো সংসদ নয়। সুতরাং এই আইন আমাদের কাছে শুধু নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এবং গ্রহণীয় হতে পারে না। আর যে আইন মানুষ গ্রহণ করে না সেটা কোনো আইনই নয়। সেটা কেউ মানবে না, এটা কেউ মানবেই না।  

নির্বাচন কমিশন আইন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই আইন আমরা মানি না। আর এই হাসিনা সরকারের অধিনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। স্পষ্ট করে বলতে চাই, আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না। তিনি বলেন, আমরা বলেছি যে, অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। তারা ঠিক করবেন কিভাবে দেশ চলবে এবং কিভাবে দেশ চলবে না।  

ফখরুল বলেন, আওয়ামী লীগ ২৪ ঘণ্টা মিথ্যা কথা বলে। তাদের অভিধানের মধ্যে সত্য কথা বলা নেই। সেই মিথ্যা কথা বলতে গিয়ে সত্য ঘটনাগুলোকে অবলীলায় তারা চাপা দিয়ে দেয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্ব ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit